শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় নকল তেল ও মোলা কারখানায় উপজেলা প্রশাসনের অভিযান

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ৬:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নকল ভোজ্য তেল উৎপাদনকারী একটি কারখানাসহ অপরিষ্কার পরিবেশে পরিচালিত দুটি মোলা তৈরি কারখানার বিরুদ্ধে জরিমানা করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) বিকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এসময় একটি নকল তেল কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। অভিযানে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের নকল তেল ও সংশ্লিষ্ট কাঁচামাল জব্দ করে ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়।

এছাড়াও একই এলাকার দুটি মোলা তৈরি কারখানায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও প্রয়োজনীয় অনুমোদন না থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজাল খাদ্য প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

সাতকানিয়া

শেয়ার করুন: