শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলআরহীসহ নিহত -২

প্রতিনিধি, কেশবপুর (যশোর)

প্রকাশ : ৯ মে ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলআরহীসহ নিহত -২
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলআরহীসহ নিহত -২

যশোরের কেশবপুরে মামার শেষকৃত্যানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল তালতলা নামক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

 নিহতরা হলেন- কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারীর বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)। তাদের মৃত্যুতে খ্রিস্টান সম্প্রদায়সহ এলাকাবাসীর ভেতর শোকের ছায়া নেমে এসেছে। 

জানা গেছে, বুধবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামার মৃত্যুর খবর শুনে তারা শেষকৃত্যানুষ্ঠানে যান। রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কেশবপুরের আলতাপোল তালতলা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় তারা রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহ¯পতিবার সকালে দুর্ঘটনায় নিহত ওই দুই ব্যক্তির বাড়িতে গেলে পরিবারের সদস্যদের আহাজারি ও এলাকাবাসীর ভিড় লক্ষ্য করা যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইউসুফ আলী বলেন, রাতে দুর্ঘটনাস্থল থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: