শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং “সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা-২০২৫” সংশোধনের দাবিতে মাগুরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (০৩ মার্চ) সকাল ১০টায় শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেসক্লাব-এর সামনে খুচরা সার বিক্রেতারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মাগুরা জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে পেশ করা হয়। পাশাপাশি মো. মনোয়ার হোসেন খান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা-এর উপ-পরিচালকের কাছেও পৃথক স্মারকলিপি দেওয়া হয়।মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ, ক্যাশিয়ার মো. আবুজাফর আহমেদসহ জেলার কার্ডধারী খুচরা সার বিক্রেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নতুন নীতিমালা কার্যকর হলে বর্তমান খুচরা বিক্রেতাদের সনদ স্থগিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রায় ৪৪ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী অনিশ্চয়তায় পড়বেন। তারা দীর্ঘদিন ধরে কৃষকদের বকেয়া ভিত্তিতে সার সরবরাহ করে আসছেন এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। হঠাৎ নীতিমালা বাস্তবায়ন হলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সমাবেশ থেকে নীতিমালাটি পুনর্বিবেচনা, বাস্তবায়ন স্থগিত এবং বিদ্যমান বিক্রেতাদের সম্মিলিত কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

ভোরের আকাশ/ র.ই

প্রতিবাদ ও মানববন্ধনমো. মনোয়ার হোসেন খাঁন

শেয়ার করুন: