শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির করে পালিয়ে যাওয়ায় সময় সিএনজি চালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের মো. নাবিল হোসেন (২২), মো. নয়ন হোসেন (২০), রিমন হোসেন (২০), মো. শাকিব হোসেন (২০), জিদান (১৫) ও চরপাতা ইউনিয়নের মো. রাকিব (২০)।

পুলিশ জানায়, রাতে উপজেলার চরমোহনা ইউপির বাসাবাড়ি-হায়দরগঞ্জ রাস্তার সলিং এর মাথা নামক স্থানে সড়কের ওপর একদল ডাকাত সিএনজি যোগে এসে অটোরিকশা থামিয়ে মো. মমিনের কাছ থেকে দেশীয় অস্ত্র দেখিয়ে তার মোবাইল ফোন ও মালামা নিয়ে যায়। পরে ঘটনাস্থলে টহল পুলিশ গেলে মমিন পুলিশকে ডাকাতির ঘটনা জানায়। ডাকাতির ঘটনা শুনে পুলিশ ডাকাতদের ধাওয়া করে উক্ত ডাকাত দলের সিএনজি চালিত অটোরিকশাসহ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছোরা, তালা ভাঙার হাতুড়ি ও হ্যান্ড কার্টার এবং ডাকাতি করা মালামাল উদ্ধার করা করা হয়।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, ডাকাতি করে পালিয়ে যাওয়ায় সময় পুলিশ ধাওয়া করে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. মমিন মিয়া বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন।

ভোরের আকাশ/র.ই

গ্রেপ্তারশাহীন মিয়া

শেয়ার করুন: