শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর

জাতীয় পার্টির ৬ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। ভাঙ্গনের মুখে আনোয়ার হোসেন মঞ্জুর দল জেপি। কমিটি গঠনের একমাস যেতে না যেতেই সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ কিছু পদধারীরা আনোয়ার হোসেন মঞ্জুর দল জাতীয় পার্টি (জেপি) ছেড়ে পাড়ি জমিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপিতে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯ টায় জাতীয় পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার,বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন। ভান্ডারিয়া উপজেলার চড়খালী বিএনপির কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা দলের নীতি ও আদর্শের প্রতি সম্মান জানিয়ে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন।

অনুষ্ঠানে বিএনপি'র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন সদস্যদের স্বাগতম জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক এমপি এ্যাড.বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল কবির লাবু সহ পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

ভোরের আকাশ/র.ই


 

আনোয়ার হোসেন মঞ্জুরাজনৈতিকভান্ডারিয়া

শেয়ার করুন: