শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেরা দর্শক হলেন বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার

শহীদ বরকত স্টেডিয়ামে বেড়েই চলছে ফুটবল উন্মাদনা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ৮:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে ফুটবল উন্মাদনা বেড়েই চলছে। গত ২০ জুন থেকে শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬। সারাদেশ থেকে মোট ১৬ টি জেলা টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। নকআউট খেলায় গত শনিবার পর্যন্ত ১৬টি টিম প্রথম রাউন্ডে খেলে সেরা আটে উন্নিত হয় ৮টি জেলা টিম।

রোববার দ্বিতীয় রাউন্ডে খেলায় অংশ নেয় বিকেএসপি, সাভার, ঢাকা বনাম ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাধারণ সম্পাদক  এড. আব্দুস সালাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজীপুর।  সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহবায়ক গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু। এ খেলাটি উপভোগ করতে গ্যালারিতে সমাবেত হয় জেলার হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক। এসময় দুই দলের খেলোয়াড়দের তুমুল লড়াই ফুটবল দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়। এ খেলায় বিকেএসপি, ঢাকা ২-১ গোলে জয়লাভ করে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

এতে সেরা দর্শক হিসেবে নির্বাচিত হয় বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। সোমবার মাঠে নামবেন দুই শক্তিশালী দল নরসিংদী জেলা বনাম জামালপুর জেলা।

প্রতিদিন বিএনপির কেন্দ্রীয় ও জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দরা ছাড়াও হাজার হাজার ফুটবল প্রেমি দর্শকদের উপস্থিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

ভোরের আকাশ/এনউব

ফুটবল উন্মাদনা

শেয়ার করুন: