শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে অপহরণ মামলার আসামি ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেফতার

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাগেরহাটের চিতলমারী উপজেলার অপহরণ মামলার আসামি রাশেদুল শেখ (২১)কে  বিশেষ অভিযান চালিয়ে ঢাকা  এয়ারপোর্ট  থানা পুলিশ, চিতলমারী থানা পুলিশ র‍্যাব-১ এর টহল টিমের সহায়তা তাকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত উপজেলা বড়বাড়িয়া চরপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

চিতলমারী থানার এসআই শাকিল নেওয়াজ জানান, চিতলমারী থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় ঢাকা এয়ারপোর্ট থানা এলাকা থেকে বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার সময় এসআই ফায়জুল হক, এএসআই আবুল কালাম আজাদসহ যৌথবাহিনীর সহায়তায় ভিকটিমকে উদ্ধারসহ মামলা ১ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, প্রায় ১১ মাস আগে উপজেলা বড়বাড়িয়া চরপাড়া গ্রামের ওলিয়ার রহমানে ছেলে রাশেদুল শেখ (২১) ভিকটিমকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে উত্ত্যপ্ত করতো।

গত বছরের ২২ নভেম্বর সাড়ে ৮টার সময় ভিকটিমের বাড়ির সামনে অবস্থানকালে আসামিরা তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ইজিবাইক যোগে অপহরণ করে নিয়ে যায়।প্রাথমিকভাবে তদন্ত ও সাক্ষীদের উপস্থিতিতে সত্যতা প্রমাণিত হয়।

চিতলমারী থানায় ভিকটিমের ভাই নুরুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয় চিতলমারী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে ফোন করলে ফোনে পাওয়া যায়নি।

ভোরের আকাশ/এসএইচ

 চিতলমারী

শেয়ার করুন: