শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর জন্মবার্ষিকীতে ফটিকছড়িতে স্বেচ্ছায় রক্তদান

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

হযরত মওলানা শাহ্ সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.)-এর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ফটিকছড়িতে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করা হয়েছে।

সোমবার(২৯জুন) সকাল থেকে উপজেলার নানুপুর এলাকার গামরীতলায় অবস্থিত মাইজভাণ্ডার আহমদীয়া এমদাদীয়া মাদ্রাসায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)-এর গামরীতলা ও ঢালকাটা দায়রা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ। সহযোগিতায় ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

আয়োজকরা জানান, মানুষের জীবন রক্ষায় রক্তদানের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে স্থানীয় বাসিন্দা, অনুসারী ও স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেন।

তারা বলেন, নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের মাধ্যমে সমাজে সহযোগিতা, সহমর্মিতা ও মানবকল্যাণের চেতনা আরও বিস্তৃত হবে।

ভোরের আকাশ/এনউব

স্বেচ্ছায় রক্তদান

শেয়ার করুন: