নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাশেম উদ্দিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে কাশেম উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই, তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় আহত আনোয়ার হোসেনকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনা স্থলে গিয়ে বিস্তারিত জানানো হবে।
ভোরের আকাশ/ এনউব