শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অটোরিকশা চালক হত্যার নেপথ্যে স্ত্রীর পরকীয়া

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ৪:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অটোরিকশা চালক হত্যার নেপথ্যে স্ত্রীর পরকীয়া
অটোরিকশা চালক হত্যার নেপথ্যে স্ত্রীর পরকীয়া

ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক মোহাম্মদ আলী হত্যার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির শুক্রবার দুপুরে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এ হত্যার রহস্য উদঘাটনের কথা জানান।
পুলিশ জানায়, ২০ এপ্রিল বিকেলে ধামরাইয়ের বাটুলিয়া পাড়া গ্রামের অটোরিকশা চালক মোহাম্মদ আলীকে ধামরাই উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের চারতলায় নিয়ে কুপিয়ে হত্যা করেন তার স্ত্রী জয়তুন এবং পরকীয়া প্রেমিক তোফাজ্জল মিয়া। পরে খবর পেয়ে পুলিশ ওইদিনই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।
তদন্ত শেষে পুলিশ স্ত্রী জয়তুন ও তার প্রেমিক তোফাজ্জল মিয়াকে গ্রেপ্তার করে এবং হত্যার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনে। দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। 
পুলিশ জানায়, পরকিয়ার জের ধরে স্ত্রী ও তার প্রেমিক মোহাম্মদ আলীকে হত্যা করেছে।

ভোরের আকাশ/সু
 

রহস্য উন্মোচন

শেয়ার করুন: