শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমরা যারা বিএনপি করি ধর্মের ব্যবসা করি না-টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা যারা বিএনপি করি আমরা ধর্মের ব্যবসা করি না। ইসলামে কোথাও লেখা নাই যে ধর্ম ব্যবসা করে এখন রাষ্ট্র ক্ষমতা দখল করো। যেডা রাসুল করে দিয়েগেছে সেই রাসুলের প্রদর্শিত পথে চলাটাই আমাদের দায়িত্ব। 

মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহনের জন্য তারেক রহমানের সিরাজগঞ্জে আগমন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নিজ বাসভবনে শহরের সকল মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে মদিনার রাসুলের যে সনদ সে হিসেবে আমরা বাংলাদেশ চালাবো। এ সময় তিনি আগামী ১১ জানুয়ারী সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বিসিক শিল্পপার্কে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে সকল মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও মাদ্রাসার ছাত্রদের উপস্থিত থাকার আহবান জানান।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস ও ছাত্রদলের সাধারন সম্পাদক সেরাজুল ইসলামসহ শহরের ২১৯টি মসজিদের ইমাম মোয়াজ্জিগন উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/র.ই


 

বেগম খালেদা জিয়াবিএনপি নেতাইকবাল হাসান মাহমুদ টুকু

শেয়ার করুন: