শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে স্ত্রী'কে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী'কে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ওবায়দুল ইসলাম (৩০) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ের আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদন্ড প্রদান করেন। এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ এতথ্য নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত ওবায়দুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামের ওবায়দুল ইসলামের সাথে পার্শ্ববর্তী পূর্ব পাইকড়া গ্রামের আবু সাঈদ শেখের মেয়ে শারিমন খাতুনের (২১) বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলোহ চলে আসছিলো। বিভিন্ন সময় ওবায়দুল ইসলাম তার স্ত্রীকে শারীরিক ভাবে নির্যাতন করতো। ২০২০ সালের ২৪ জুলাই শারিমন খাতুনকে শ্বাসরোধে হত্যা করে ঘরের ধরনার সাথে ঝুলিয়ে রাখে স্বামী ও তার পরিবারের সদস্যরা।

এঘটনায় নিহতের বাবা আবু সাঈদ শেখ বাদী হয়ে ওবায়দুল ইসলাম তার ভাই ফরিদুল ইসলাম, মা মোমেনা বেগম ও বোন আছমা বেগমের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালতের বিচারক ওবায়দুল ইসলাম ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন এবং অন্য আসামীদের বেকসুর খালাস প্রদান করেন।

ভোরের আকাশ/ র.ই


 

যাবজ্জীবন কারাদণ্ডওবায়দুল ইসলাম

শেয়ার করুন: