শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঢাকায় বুয়েট শিক্ষার্থীরদের উপর পুলিশি হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দয়ারামপুর বাজারে এসে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। 

এসময় শিক্ষার্থীরা প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও দাবির সাথে সংহতি জানিয়ে বক্তব্য দেন।

শিক্ষার্থীরা বলেন, তিন দফা দাবিতে ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায়সংগত ও শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। সেইসাথে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

এসময় বক্তারা আরও বলেন, যে কোটার বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা প্রাণ দিলো আবারও ডিপ্লোমাদের সেই কোটার বিরুদ্ধে আমাদের কথা বলছে হচ্ছে। আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। চলমান সংকট সমাধানে প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায্য দাবিগুলো দ্রুত পূরণ করা জরুরি।

ভোরের আকাশ/মো.আ.

বাউয়েটশিক্ষার্থীবুয়েটনাটোরমানববন্ধন

শেয়ার করুন: