শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ, থানায় মামলা, ভিকটিম উদ্ধার সহ গ্রেফতার -৭

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে।  দ্বিতীয় দফা  অপহরণের  ঘটনার চার দিন পর শনিবার (১৮ এপ্রিল) সকালে গোপল তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকা থেকে ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার করে। এঘটনায় সাতজনকে গ্রেফতার করা হলেও প্রধান আসামী আবিদ এখনও রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। এঘটনায় বাংলাদেশ জামায়েত ইসলামী আমীর ডা: শফিকুর রহমানের নিজ ফেসবুকে আইডি থেকে স্ট্যাটাস দিলে বিষয়টি টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়।নড়েচড়ে বসে প্রশাসন। 

শ্রীপুরে সালিস বৈঠকে ফয়সালা না হওয়ায় মাদ্রাসার ছাত্রীকে (১৬) অপহরণের ঘটনায় সাতজনকে গ্রেফতার ও ভিকটিম ছাত্রীকে চারদিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর (এমসি বাজার) এলাকা হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

এর আগে বুধবার (১৫ এপ্রিল) ভিকটিমের বাবা  ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামী করে শ্রীপুর থানায় অপহরণ মামলা দায়ের করে। আসামীরা হলো শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার সুরুজ মিয়ার ছেলে আবিদ (২১), সবদের আলীর ছেলে সুরুজ মিয়া (৫০), বাচ্চু মিয়া (৫৫), সুরুজ মিয়ার স্ত্রী আবেদা (৪৫), উজ্জল (৩০), সৌমিত (২৩), সাইফুল (৩৫), আবুল হাশেম (৩৭), খলিলের স্ত্রী আবিদা (৩৫) এবং মৃত আশ্রব আলীর ছেলে খলিল (৫০)। পরে পুলিশ ৭ জন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেফতার আসামীরা হলেন, সবদের আলীর ছেলে সজল আহমেদ (২৬), সুরুজ মিয়ার স্ত্রী আবেদা (৪৫), সবদের আলীর মেয়ে রাজিয়া (৪৫), আশ্রব আলীর ছেলে খলিল (৫০), বরমীর কায়েতপাড়া গ্রামের জাফর আলীর ছেলে মফিজুর রহমান (৫৩), মফিজুর রহমানের স্ত্রী মনোয়ারা, শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার শামীম (৩৫)।

ভিকটিম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বীর খারুয়া গ্রামের মেয়ে। সে তার বাবা-মা’র সাথে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (প্রশিকা মোড়) এলাকার ভাড়া থেকে মাওনা তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার ৯ম শ্রেণীতে লেখাপড়া করে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে  মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিসের সামনে থেকে আসামীরা তাকে জোর পূর্বক অপহরণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (প্রশিকা মোড়) এলাকার সুরুজ্জামানের ছেলে আবিদ দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অপহরণের হুমকি দিত। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে আবিদ ও তার সহযোগীরা প্রথমে ছাত্রীকে অপহরণ করে। আবিদের অভিভাবককে চাপ দিলে পরদিন বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে আবিদ ভিকটিমকে তার বাবার বাড়িতে নিয়ে আসে। এদিন বেলা ১১ টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ছেলের (আবিদ) বাসায় উভয়পক্ষ সালিসে বসে। বিষয়টি নিয়ে সালিশে বৈঠক ফয়সালা না হওয়ায় আবিদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে ভিকটিমের বাড়িতে হামলা চালায়, দরজা ভেঙ্গে পরিবারের সদস্যদের জিম্মি করে ভিকটিম শিক্ষার্থীকে পুনরায় জোরপূর্বক সবার সামনে থেকে উঠিয়ে নিয়ে যায়। এ সময় মারধর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে মামলার এজাহোরে উল্লেখ করা হয়।

ভিকটিমের বাবা বলেন, আমার মেয়ে আমার গলা জড়িয়ে ধরেছে। সেখান থেকে আমার গলায় অস্ত্র ঠেকিয়ে আমার মেয়েকে ছিনিয়ে নেয়া হয়েছে। আমার মেয়ে অত্যন্ত আতঙ্কিত। (কোর্ট ম্যারেজ) বিয়ে এবং প্রেমের বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। আসামীদের দোষত্রুটি ঢাকতেই সমস্ত অপবাদ আমার মেয়ের উপর দেয়া হচ্ছে। এ মুহুর্তে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি দেয়া হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল চান বলেন, ভিকটিমকে আদালতে উঠালে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক আসমা জাহান ভিকটিমকে তার বাবার জিম্মায় দেন।  আসামিদের জেলহাজতে প্রেরণ করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, পুলিশ অভিযান চালিয়ে শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর (এমসি বাজার) এলাকা হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে। এ সময় প্রধান আসামী আবিদসহ অন্য আসামীরা পালিয়ে যায়। ভিকটিমের মেডিকেল পরীক্ষা, বয়স নির্ধারণ এবং নারী-শিশু আইনের ২২ ধারা মোতাবেক জবানবন্দী গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের পুলিশী অভিযান অব্যাহত আছে

ভোরের আকাশা/এনউব

শিক্ষার্থীকে অপহরণ

শেয়ার করুন: