শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে রাস্তা নির্মাণ

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টঙ্গীতে বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে রাস্তা নির্মাণ
টঙ্গীতে বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে রাস্তা নির্মাণ

টঙ্গীতে বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির উদ্যোগে প্রায় এক কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি উদ্বোধন করেন বিসিক শিল্প নগরী কর্মকর্তা মো. জামিল হোসেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পাগাড় নদীর বন্দর রোড পানির ট্যাংকির মোড় থেকে মিরাসপাড়া আমতলী পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তানভীর হোসেন, সাধারণ সম্পাদক মো. এহসানুল হক সেলিম, সহ-সভাপতি মো. শিমুল আহমেদ, কোষাধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক হাফিজুর রহমান বাবু, গাসিক ৪৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি সালাহউদ্দিন, টঙ্গী পূর্ব থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মহানগর শ্রমিকদলের সদস্য গোলাম মিয়া প্রমুখ।

জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী জোনের বিসিক শিল্প এলাকায় ২০ ফিট প্রশস্ত ও আনুমানিক ৩০০ ফিটের এই রাস্তাটি দীর্ঘদিন থেকে খানাখন্দ ও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সিটি কর্পোরেশন থেকে কোনো অর্থ বরাদ্দ না পেয়ে টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির নিজ অর্থায়নে রাস্তাটির কাজ শুরু করা হয়। রাস্তাটি নির্মাণের পর খুব সহজেই এলাকার বাসিন্দারা মূল সড়কে উঠতে পারবে এবং শিল্প কোম্পানীর গাড়ি চলাচল আর কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: