শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উখিয়ায় ক্যাম্পের বাইরে অবস্থান করায় সহস্রাধিক রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে কেন্দ্র করে রোহিঙ্গাদের উপস্থিতি বা কোনো ধরনের প্রভাব ঠেকাতে সরকারি সংস্থাগুলো কঠোর অবস্থানে রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোররাত থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। এতে এখন পর্যন্ত অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, কিছু রোহিঙ্গা তথ্য গোপন করে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট তৈরি করে মূল জনগোষ্ঠীর সঙ্গে মিশে পড়েছে—এমন আশঙ্কা থেকেই এই কঠোর নজরদারি।

কমিশনের মতে, এ ধরনের ঘটনা নির্বাচনী প্রক্রিয়ার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।এই প্রেক্ষাপটে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত প্রায় ১১ লাখ রোহিঙ্গার আশ্রয়কেন্দ্র ও ক্যাম্পগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাতায়াত এবং নির্বাচনী কার্যক্রমে কোনো ধরনের অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান এবং কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে এ বিষয়ে সমন্বিত তৎপরতা চালানো হচ্ছে। উখিয়ার মরিচ্যা, রেজুখাল ও হোয়াইক্যং চেকপোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ নজরদারি আরও জোরদার করা হয়েছে।

প্রশাসন সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
 

ভোরের আকাশ/আ.র

রোহিঙ্গা ক্যাম্প

শেয়ার করুন: