শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান, পাট বীজ ও সার বিতরণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের পার্বতীপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ, পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আউশ ধানের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৯৫০ জন কৃষকের মাঝে আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। এছাড়াও ৯০ জন কৃষকের মাঝে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির মূল লক্ষ্য কৃষকদের আউশ চাষে উদ্বুদ্ধ করা এবং দানাদার খাদ্যের উৎপাদন বৃদ্ধি করা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়ক হবে এবং জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান।

ভোরের আকাশ/এনউব

সার বিতরণ

শেয়ার করুন: