কাউনিয়ায় ইয়াবা ও টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজীত চন্দ্র নাথ-এর প্রত্যক্ষ নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়।
যেভাবে পরিচালিত হলো অভিযান
পুলিশ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাউনিয়া থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের ভাটিখানা পান্থ সড়ক এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪,৩৩০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের পরিচয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মোঃ মনির হোসেন (২২) ও মোঃ খোকন (২২)।
আইনগত ব্যবস্থা
কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এলাকাবাসীর দাবি ও শান্তিশৃঙ্খলা রক্ষায় মাদকের বিরুদ্ধে কাউনিয়া থানা পুলিশের এমন সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভোরের আকাশ/এম