শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ১,৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

টেকনাফ সীমান্তে মাদক চোরাচালান দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই অংশ হিসেবে নাজিরপাড়া বিওপি এলাকার একটি বাড়ির কাঁঠাল গাছের শিকড়ের নিচে লুকিয়ে রাখা ১,৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মাদক লেনদেনের তথ্য পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। স্থানীয় মোহাম্মদ ইদ্রিস আলীর বাড়িসহ আশপাশ ঘিরে তল্লাশি চালানোর সময় উঠোনের কোণে মাটি খুঁড়ে অভিনব কৌশলে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের আগ মুহূর্তে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির ধারণা, টহলের উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের সদস্যরা দ্রুত ইয়াবা লুকিয়ে রেখে স্থান ত্যাগ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকচক্রের জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, সীমান্তে মাদক প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলবে।

ভোরের আকাশ/মো.আ.

ইয়াবা ট্যাবলেটটেকনাফবিজিবি

শেয়ার করুন: