শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামিন পেয়ে দুধে গোসল ছাত্রলীগ নেতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ৩:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামিন পেয়ে দুধে গোসল ছাত্রলীগ নেতার
জামিন পেয়ে দুধে গোসল ছাত্রলীগ নেতার

জামিনে মুক্তি পেয়ে গোলাপের পাপড়ি মেশানো দুধ দিয়ে গোসল করেছেন নিষিদ্ধ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার রাতে সাইফুল ইসলামের দুধ দিয়ে গোসল করার ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, গোলাপের পাপড়ি মেশানো দুধের বালতি থেকে মগে করে দুধ উঠিয়ে সাইফুল ইসলাম গোসল করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম। পরে তাকে কারাগারে পাঠান আদালত। বুধবার তিনি জামিনে মুক্তি পান।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ বলেন, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। জামিন পাওয়ায় বাড়িতে এসে দুধ দিয়ে গোসল করেছি।’

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: