শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরবন রক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৫, ৪:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন রক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা
সুন্দরবন রক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সুন্দরবন রক্ষার্থে পিরোজপুরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১০ মে) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর দিনব্যাপি এ সভার আয়োজন করে। 

বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দূষণের ভয়াবহতা সম্পর্কে সবাইকে অবগত করতে হবে। পাশাপাশি দূষণ প্রতিরোধে দক্ষতা ও জ্ঞান অর্জন করে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে। 

পিরোজপুর জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট কর্মকর্তা সাহিদা বানু সোনিয়ার সভাপতিত্বে এবং হারিসুল ইসলামের সঞ্চালনায় রূপান্তরের সভায় সিনিয়র সাংবাদিক হাসান মামুন, ইয়ূথ ফর দি সুন্দরবন মঠবাড়িয়া উপজেলা আহবায়ক রাসেল রায়হান, ভান্ডারিয়া উপজেলা আহবায়ক জহিরুল ইসলাম সোহাগ, নেছারাবাদ আহবায়ক সূর্বনা আক্তার, সুলতানা আক্তার, শায়লা জাহান, সোয়েব আহমেদ, সুয়াদসহ মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ উপজেলার যুব ফোরামের অর্ধ শতাধিক সদস্য ও নেতৃবৃন্দ অভিজ্ঞতা বিনিয়ম করেন। 

বক্তার বলেন, সব ধরণের দূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের ধারণাকে বাড়িয়ে তুলতে হবে এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও অ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করতে হবে। 

ভোরের আকাশ/ আমর

শেয়ার করুন: