শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ অবৈধ গ্যাস সংযোগ, ৭০০ ফুট পাইপলাইন উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিজিডিসিএল- এর উদ্যোগে মোবাইল কোর্ট পরিচ ১৫ টি (৩৭ ডিবি) নিয়মবহির্ভূত সংযোগ বিচ্ছিন্ন ও ৭০০ ফুট অবৈধ প্লাস্টিক পাইপলাইন উচ্ছেদ করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)- এর উদ্যোগে, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে এবং পুলিশ বাহিনীর সহায়তায় বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর, কৃষ্ণনগর ও বাঞ্ছারামপুর (মধ্যপাড়া) এলাকায় এক অবৈধ গ্যাস উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের অপরাধ প্রতিরোধে পরিচালিত এই মোবাইল কোর্টের মাধ্যমে অনিয়মপ্রাপ্ত মোট ১৫টি (৩৭ ডিবি) আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সংযোগে ব্যবহৃত ১৫টি রেগুলেটর জব্দ করা হয়। একই সাথে অবৈধ সংযোগে ব্যবহৃত আনুমানিক ৭০০ ফুট অবৈধ প্লাস্টিকের পাইপলাইন সম্পূর্ণ উচ্ছেদ ও জব্দ করা হয়।

আরও পড়ুন

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অভিযানকালে অবৈধ গ্যাস ব্যবহারের অপরাধে যুক্ত ১৩জন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সর্বমোট ২,৭৪,৯০০ (দুই লাখ চুয়াত্তর হাজার নয়শত) টাকা জরিমানা আরোপ এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উক্ত অভিযানে বিজিডিসিএল-এর ভিজিলেন্স, এরিয়া বিতরণ কার্যালয় (গৌরীপুর),  ইঞ্জিনিয়ারিং সার্ভিস (কুমিল্লা),  সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং জনসংযোগ ডিপার্টমেন্টের কর্মকর্তাসহ  কোম্পানির অন্যান্য  কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: