শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুরি করতে গিয়ে গৃহস্থের দায়ের কোপে প্রাণ গেলো যুবকের

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
চুরি করতে গিয়ে গৃহস্থের দায়ের কোপে প্রাণ গেলো যুবকের
চুরি করতে গিয়ে গৃহস্থের দায়ের কোপে প্রাণ গেলো যুবকের

চুরি করতে গিয়ে গৃহস্থের দায়ের কোপে প্রাণ হারালেন এক যুবক। শুক্রবার (১৩ জুন) গভীর রাতে সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইমুম হাসান রনি (২৭) সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের গুদারগাঁও গ্রামের মৃত সমুজ আলীর ছেলে। পুলিশ নিহতের লাশ শনিবার সকালে স্থানীয় সাহাব উদ্দিনের বাড়ির উঠোন থেকে উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে চুরির উদ্দেশ্যে মাইজবাড়ি পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেনের বসতঘরের দেশীয় অস্ত্র দিয়ে ঢেউটিনের বেড়া কেটে প্রবেশের চেষ্টা করে সাইমুম হাসান রনি। টিনের বেড়া কাঁটার শব্দ শুনতে পেয়ে ঘুম ভেঙে গেলে ঘরের মালিক ইকবাল হোসেন দেখতে পান কেউ ঘরের বেড়া কেটে ঢুকতে চাচ্ছে। ঘরে ঢুকার জন্য প্রথমে চোর বাম হাত ঢুকালে ওই হাতে ধারালো দা দিয়ে কোপ দেন ইকবাল হোসেন। 

দায়ের কোপ খেয়ে পালিয়ে যান ওই যুবক। পরে অতিরিক্ত রক্তক্ষরণে গ্রামের সাহাব উদ্দিনের উঠোনে যাবার পর তার মৃত্যু হয়। সেখানেই রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আবুল কালাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ ঘটনায় ইকবাল হোসেনকে আটক করা হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: