বগুড়ায় শব্দদূষণবিরোধী অভিযানে দুই বাইকচালকের কারাদণ্ড

বগুড়ায় অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে দুই মোটরসাইকেলচালককে ১৫ দিন ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বগুড়া সদর উপজেলার জেলখানা মোড় এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে দুই মোটরসাইকেলচালকের বিরুদ্ধে কারাদণ্ড ও জরিমানার ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কয়েকজন মোটরসাইকেলচালককে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি শব্দদূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবাইদুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান। অভিযানে বগুড়া জেলা পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে। শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
ভোরের আকাশ/সু.পা