শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে অভিযানে ৩ পাচারকারী আটক, নারী–শিশুসহ উদ্ধার ৭

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজার টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্র ও পূর্বে আটক পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ একটি মানব পাচার চক্র সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ একাধিক ব্যক্তিকে পাহাড়ি এলাকায় গোপন আস্তানায় আটকে রেখেছে।

এ তথ্যের ভিত্তিতে রোববার (৭ ডিসেম্বর ) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়া যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি অবস্থায় থাকা ৭ জনকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ৩ জন মানব পাচারকারীকে আটক করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আরেকটি গোপন আস্তানা থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশে উন্নত জীবনযাপনের লোভ দেখিয়ে, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের পাচারের পরিকল্পনা করছিল চক্রটি। পাচারের আগে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করা হতো।

উদ্ধারকৃত ব্যক্তি, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মানব পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

ভোরের আকাশ/মো.আ.

টেকনাফমাদক কারবারি আটককোস্টগার্ড

শেয়ার করুন: