শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে করোনায় আক্রান্তের হার প্রায় ২৬ শতাংশ

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে করোনায় আক্রান্তের হার প্রায় ২৬ শতাংশ
রাজশাহীতে করোনায় আক্রান্তের হার প্রায় ২৬ শতাংশ

রাজশাহীতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ১৯ দিনে ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭৫ শতাংশ, যা প্রায় ২৬ শতাংশ। আক্রান্ত ব্যক্তিরা সবাই নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সবশেষ রোববার (১৫ জুন) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) পিসিআর ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এসএমএম রাজিউল করিম জানান, "রাজশাহীতে সংক্রমণ শুরু হয়েছে ঈদের আগে থেকে। পরিস্থিতি বুঝতে আরও অন্তত ৭ দিন পর্যবেক্ষণ প্রয়োজন। তবে এখন পর্যন্ত আক্রান্তদের কেউ হাসপাতালে ভর্তি হয়নি, যা স্বস্তিদায়ক খবর।"

তিনি আরও বলেন, "এখনই রাজশাহীর পরিস্থিতিকে হটজোন বলা যাবে না। কারণ আক্রান্তের সংখ্যা এখনো মেডিকেলের পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ। তবে আমরা জনগণকে সচেতন করছি, স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছি।"

এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তুতি নিয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ২৫ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে বিশেষ টিম।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “করোনা মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।”

প্রসঙ্গত, চলতি বছর এখনো পর্যন্ত রাজশাহীতে করোনা আক্রান্ত কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: