শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে নানা আয়োজনে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ৬:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলে নানা আয়োজনে মধুপুরে গড়াঞ্চলে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব বড়দিন জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মধুপুরে জলছত্র খ্রীস্ট ধর্মপল্লী চার্চে অনুষ্ঠানে যীশু খ্রীস্টের জীবন ও তার মানবকল্যানমূলক আদর্শ তুলে ধরে আলোচনা করেন চার্চ প্রাধান পাসটার নির্জন সিম সং। তিনি আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ ও শান্তিপূর্ণ জীবন কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় নেতা সামনোম নকরেট তার বক্তব্য খ্রিষ্ট ভক্তদের যিশু খ্রিষ্টের পথনির্দেশনা অনুসরণ করে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান। সমবেত প্রার্থনা শেষে যিশুর আরাধনায় সমবেত সংগীত পরিবেশন করেন তারা।

বড়দিন উপলক্ষে খ্রীস্টানদের ধর্মপল্লী, উপসনালয় ও বাড়ীঘর সাজানো হয়েছে বর্ণীল সাজে। এদিকে মধুপুরের মমিনপুর,জলছত্র, ইদিলপুর,পীরগাছা, সাইনামারি, ধরাটিসহ বিভিন্ন গ্রামে গ্রামে চলছে পিঠা উৎসব।

এর আগে বুধবার রাতে মধুপুর গড় এলাকার জলছত্র খ্রীস্ট দেহ ধর্মপল্লী ও পীরগাছা সেন্টপৌল ধর্ম পল্লী, উত্তর মমিনপুরসহ বিভিন্ন উপাসনালয়ে কেক কাটা হয়। এর পর শিশু কিশোরসহ সব বয়সী নারী পুরুষরা বাড়ী বাড়ী গিয়ে কীর্তন পরিবেশন করে।

ভোরের আকাশ/এসএইচ

 

টাঙ্গাইল

শেয়ার করুন: