শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৫, ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু এবং পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাইদ হাসান জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাইবান্ধা শহরের একোয়াস্টেটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের একোয়াস্টেটপাড়ার মোস্তাক আহমেদ রঞ্জুর নিজ বাসা থেকে তাকে এবং সাইদ হাসান জসিমকে গ্রেপ্তার করা হয়।

ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় তারা এজাহারভুক্ত আসামি। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় মামলা করেন জেলা বিএনপি নেতা আব্দুল হাই সরকার। উক্ত মামলায় সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের ১১৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: