শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা মহানগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা মহানগরীতে টুটপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে চারটি পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ৯৫ সাউথ সেন্ট্রাল রোডস্থ তাসনিম ভিলা, শাহী মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সিদ্দিকুর রহমানের অর্ধপাকা টিনশেড বাড়িতে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং ভাড়াটিয়াদের বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ভাড়াটিয়া হিমাংশু মন্ডলের নগদ ৯০ হাজার টাকা, জমির দলিল, ২০০ কেজি চা পাতা, টেলিভিশনসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তার ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া মো. আরিফ শেখের ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আনারুল ও এনামুল শেখের ঘরেও আগুনে সবকিছু পুড়ে যায়, যার মধ্যে এনামুল শেখের ক্ষতি আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার টাকা।

খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্টেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। 

ঘটনার পরপরই দুপুর ২টার দিকে সদর থানার এএসআই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/এনএস

শর্ট সার্কিটখুলনা

শেয়ার করুন: