শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘনকুয়াশায় মেঘনায় দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজন যাত্রী নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে নৌ পুলিশ ও জেলা প্রশাসন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সদর উপজেলার হরিনাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর বিআইডব্লিউটি-এর পরিদর্শক আব্দুল মান্নান জানান, রাজধানীর সদরঘাট থেকে বরিশালগামী এমভি এডভেঞ্চার-৯ এবং ভোলা থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী হতাহত হন।

দুর্ঘটনার পর এমভি এডভেঞ্চার-৯ বরিশালের দিকে এবং এমভি জাকির সম্রাট-৩ ঢাকার দিকে যাত্রা অব্যাহত রাখে। পরে দুর্ঘটনাকবলিত লঞ্চটির মাস্টার গভীর রাতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভেড়ানোর চেষ্টা করলে যাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা মাঝ নদীতেই লঞ্চে আগুন দেওয়ার হুমকি দেন। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চটির মাস্টার হতাহত যাত্রীদের নিয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ও চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতি ও হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

এর আগে একটি সূত্র জানায়, দুর্ঘটনায় এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের অন্তত দুইজন যাত্রী নিহত ও কয়েকজন আহত হন। বর্তমানে লঞ্চটি নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চ টার্মিনালে নোঙর করা রয়েছে বলে জানা গেছে।

চাঁদপুর সদর নৌ পুলিশের ওসি ইকবাল হোসেন বলেন, “আমরা এ পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। এছাড়া আট থেকে দশজনের মতো যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।”

সবশেষ তথ্যানুযায়ী চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, “ঘটনাটি চাঁদপুর জেলার ভেতরেই ঘটেছে। তবে নির্দিষ্ট স্থান এখনো শনাক্ত করা যায়নি। এই ঘটনায় চারজন নিহত এবং আট থেকে দশজন আহত হওয়ার তথ্য আমরা নিশ্চিত করেছি।”

দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়-ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/মো.আ.

চাঁদপুরলঞ্চ দুর্ঘটনা

শেয়ার করুন: