সঠিক পুষ্টিমান উন্নয়নে সবাইকে সচেতন হতে হবে: আসিফ ফেরদৌস

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বলেন, একজন মা পারেন একটি শিশুকে সঠিকভাবে লালন পালন ও পরিচর্যার মাধ্যমে সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে। এজন্য মাদের উন্নত স্বাস্থ্যসেবা ও পুষ্টি চাহিদা পূরনে সকলকে সচেতন হতে হবে। সঠিক পুষ্টিমান উন্নয়নে মা ও শিশু'র সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতায় অংশগ্রহণ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুর শহরের বালুবাড়ী পল্লীশ্রী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সিভিল সার্জন ডা.আসিফ ফিরদৌস বলেন, সঠিক পুষ্টিমান উন্নয়নে মা ও শিশুর সুরক্ষা এবং স্বাস্থ্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। প্রত্যেক দম্পত্তির উভয়ের সিদ্ধান্তে সন্তান নিতে হবে। এ ব্যাপারে পরিবারের অন্য সদস্যদেরও সহযোগিতা প্রদান করতে হবে।
কর্মশালায় মা ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টিমান উন্নয়ন বিষয়ে বিশদ তথ্য উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন, রাজশাহীর টেকনিক্যাল স্পেশালিস্ট হান্না মোড় সিমু। অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডি, শিশির রোজারিও, ইউএনডিসি'র সভাপতি আকরাম হোসেন বাবলু প্রমুখ।
অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষক, বেসরকারি সংস্থা, ইউএনডিসি, স্থানীয় সরকারের প্রতিনিধিসহ এতে উপকারভোগী ৫০ জন মা অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/এসএইচ