শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাকৃতিক দূর্যোগের আশঙ্কায় সাজেকে পর্যটক প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

টানা ভারী বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা এবং বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেন। যার স্মারক নাম্বার- জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস এবং রাঙামাটি জেলায় সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড়ধস ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার (৭ জুলাই )সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে সাজেকের সকল পর্যটন স্পট, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসন আরও জানিয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে জেলার বিভিন্ন এলাকায় চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং জেলা প্রশাসনের জারি করা সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আবহাওয়ার উন্নতি এবং ঝুঁকি কমে এলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

এদিকে কয়েকদিনের টানা বর্ষণে রাঙামাটির বিভিন্ন উপজেলায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে এবং একাধিক স্থানে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের এ সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/ র.ই
 

আরও পড়ুন

৭১-২৪-এর গণহত্যাকারী গোষ্ঠী বিএনপির সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করছে : টুকু

শেয়ার করুন: