শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে বিদেশি জাহাজের আঘাতে মাছ ধরার ট্রলারডুবি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে বিদেশি জাহাজের আঘাতে মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। গত সোমবার রাত সারে ১২টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। পরের দিন মঙ্গলবার রাত ১০টার দিকে সমুদ্রে ভেসে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে অপর একটি মাছ ধরার ট্রলার।

কূলে নিয়ে আসা অসুস্থ জেলেদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।উদ্ধার হওয়া জেলেরা ইন্দুরকানী উপজেলার ঢেপসাবুনিয়ার গ্রামের বাসিন্দা।

ট্রলার মালিক হেলাল মৃর্ধা জানান,গত শুক্রবার সকালে মাঝি শাহাজাহান হাওলাদার ট্রলারসহ ১৩ জেলেকে নিয়ে ডুবলার চর এলাকায় যান।পরে গত সোমবার বিকেলে ডুবলার চর থেকে প্রায় ৮০ কিলোমিটার গভীর সাগরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি বিদেশি একটি জাহাজ এসে ট্রলারে আঘাত করে। তখন ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৩ জন জেলে বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করে। পরে গতকাল রাতে গভীর সাগরে একটি ট্রলার ওই ১৩ জেলেকে উদ্ধার করে।

ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন,উদ্ধার হওয়া জেলেদের খোঁজ নেওয়া হয়েছে। তারা এখন সবাই সুস্থ আছে। ট্রলার ডুবির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: