শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ১৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরে ১৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা। 

শনিবার (২৩ মে) সকাল ৯টায় স্থানীয় ‘ডাক দিয়ে যাই’ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাফেজদের সম্মাননা প্রদান, কুরআন, পাগড়ি ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ মহিউদ্দিন মাসুম এবং তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল হাদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. এমরান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাফেজ  উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কুরআনের শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিতে হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ হাফেজরা প্রয়াত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করেন।

আরও পড়ুন

‘জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে’

ভোরের আকাশ/ র.ই

 


 

কৃতি সংবর্ধনাহাফেজ ইউসুফ ইসলাহী

শেয়ার করুন: