সরিষাবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি পালিত

জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি মূলক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীর পর আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগের প্রস্তুতি হিসাবে উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম এর নেতৃত্বে একদল চৌকস সদস্যদের সমন্বয়ে অগ্নিকাণ্ডের মহড়া দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল।
এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/নি