শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে সীমান্তে আরো পুশইন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মৌলভীবাজারে সীমান্তে আরো পুশইন
মৌলভীবাজারে সীমান্তে আরো পুশইন

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আরো ৫৮ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।  এনিয়ে ‘অবৈধ অনুপ্রবেশের’ দায়ে আটকের সংখ্যা দাঁড়ালো ১৩২ জনে। 

গত কয়েকদিন থেকেই মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ পুশইন করতে থাকে। এর মধ্যে ৫২-বিজিবির হাতে পাল্লাতল ও লাতু সীমান্তে ১০৩ জনকে আটক করে বিজিবি। তাদের পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে সোপর্দ করে বিজিবি।

ইতোমধ্যে বড়লেখা থানা থেকে ৬৪ জন তাদের গন্তব্যে চলে গেছেন। থানায় রয়েছেন ৩৫ জন। এদের প্রায় সকলের বাড়ি কুড়িগ্রাম ও যশোর।  অপরদিকে, কমলগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে আটক হওয়া ১৫ জনকে থানার মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে নতুন করে ১৪ জন প্রবেশ করলে বিজিবি আটক করে।  এদের মধ্যে পুরুষ ৪ জন, মহিলা ৬ জন ও শিশু ৪ জন রয়েছে। ৪৬-বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, আটকদের পরিচয় শনাক্তের পর পুলিশের কাছে সোপর্দ করা হবে। এ পর্যন্ত জেলায় প্রায় দুইশত অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: