শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চকঝপু-জিগাতলা এলাকায়ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার‘-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত ওই তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে ওই তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে ক্ষতিগ্রস্থ পারিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন। পরে তারা আতিকুর রহমানের নিজ এলাকা পদ্মপাড়ায় প্রায় ২শ তাল গাছের চারা রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, মো: হাসনাইন নাহিয়ান সজিব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হানিফ, ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন।

ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেয়া হলে তারা সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে তারেক রহমান ও বিএনপি পরিবারের জন্য দোয়া করেন। এসময় আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রবাসে থেকেও তিনি দেশের মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট গভীরভাবে উপলব্ধি করে তিনি সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদের মতামতের প্রতিফলন ঘটেনি। এই নির্বাচনে ম্যাকানিজম ঘটানো হয়েছে। এটা জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে না বলে তিনি মন্তব্য করেন।

ভোরের আকাশ/জাআ

আমরা বিএনপি পরিবারবগুড়া

শেয়ার করুন: