শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় খেলার ছলে পুকুরের পানিতে নেমে  ওই পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত ওই শিশুদের নাম মোছামৎ মুসকান (৪ বছর ৬ মাস) ও মোহাম্মদ সাফওয়ান (১ বছর ৮ মাস)। নিহতরা সম্পর্কে মামাতো ভাই ও ফুফাতো বোন।

নিহত মুসকান উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি এলাকার মোহাম্মদ জুয়েল এর মেয়ে ও নিহত সাফওয়ান উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সমশু মেম্বার পাড়ার ছিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী দেলোয়ার হোসেন এর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনাকানিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ার ছিদ্দিক আহমদ এর বাড়িতে বিয়ে উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে মুসকান। মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টার দিকে মুসকান ও তার মামাতো ভাই সাফওয়ান খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে নামলে তারা দুজনেই পুকুরের পানিতে ডুবে যায়। এরপর বাড়ির লোকজন তাদের খুঁজে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশের পুকুরে তারা দুজনকে পানিতে ভাসতে দেখে। পরবর্তীতে এলাকাবাসী তাদের পুকুর হতে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন সুমন, বিএনপি নেতা মোরশেদুল আলম, সাবেক ইউপি সদস্য হুমায়ুন রশিদ পুকুরের পানিতে ডুবে মামাতো ভাই ও ফুফাতো বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো,জাহেদুল ইসলাম জানান, সোনাকানিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

সাতকানিয়া

শেয়ার করুন: