মধুপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্পেইন

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে স্থানীয় গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মধুপুর উপজেলায় ১৯ পদাতিক ডিভিশনের অধীন ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে, ৩৭ এডি রেজিমেন্ট-এর সার্বিক ব্যবস্থাপনায় মধুপুরে বিএডিসির প্রশিক্ষণ কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
এই মেডিকেল ক্যাম্পেইনে দুজন চক্ষু বিশেষজ্ঞ দেড় শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা, চশমাসহ ওষুধ প্রদান করা হয়।
এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ১৯ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ জনগণের সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
ভোরের আকাশ/মো.আ.