শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে মারামারি

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১ মে ২০২৫, ৫:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে মারামারি
সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে মারামারি

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পৌর পার্কে টিটু মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান। এর কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ মিছিল নিয়ে প্রবেশ করে এবং মঞ্চে উপস্থিত সারজিস আলমের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে সমাবেশে থাকা অন্য একটি পক্ষ তাদের উপর চড়াও হয় এবং দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু হয় হাতাহাতি।

সংঘর্ষের সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, যাদের মধ্যে ছিলেন তাহসিন রিয়াজ, সাকিব মাহদী, নাজমুল ইসলাম ও সাদিয়া ফারজানা। প্রধান অতিথি সারজিস আলম চার মিনিটের মতো বক্তব্য দিয়ে দ্রুত মঞ্চ ত্যাগ করেন।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, সারজিস আলম মঞ্চে ওঠার পর এনসিপির একাংশ তার বিরুদ্ধে স্লোগান দিলে অপর অংশ বাধা দেয়, ফলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সারজিসপন্থীরা প্রতিপক্ষকে ধাওয়া দিয়ে সমাবেশস্থল থেকে সরিয়ে দেয়।

এনসিপির বগুড়া জেলার অন্যতম সংগঠক আহমেদ সাব্বির জানান, দল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত এক নেতার কিছু উচ্ছৃঙ্খল সমর্থক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তবে তাদের প্রতিহত করে সমাবেশ সফলভাবে শেষ করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: