গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার

গোপালগঞ্জ জেলার পৃথক তিনটি স্থান থেকে এক বৃদ্ধসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) সকালে মুকসুদপুর থেকে এট বৃদ্ধ, কাশিয়ানী উপজেলা থেকে এক কৃষক এবং সদর উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
শনিবার (১৫ আগস্ট) মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দ্দি এলাকায় কুমার নদে পাট ধোয়া শেষে সাঁতরে নদীর অপর পাড়ে যাওয়ার সময় পানিতে তলিয়ে যান বৃদ্ধ মিজানুর রহমান খলিফা। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। রোববার সকালে উপজেলার ভট্টাচার্যকান্দি এলাকায় কুমার নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে।
এছাড়া আজ রবিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা কাজুলিয়া গ্রামে নিজ ঘর থেকে শান্ত মোল্যা নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, নেশা করতে টাকা না দেওয়ায় রাতের যেকোনো সময় ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে সে আত্মহত্যা করে। সকালে শান্তকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ওটা লাশ গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজের বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বাবুল মিয়া নামে এক কৃষকের লাশ। নিহতের স্ত্রীর দাবি, বাবুল মাদকাসক্ত ছিলেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ গ্রাম বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ভোরের আকাশ/এনউব