শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর)

প্রকাশ : ২৭ মে ২০২৫, ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

কলা খাওয়ানোর লোভ দেখিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে ৯ বছরের শিশু নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে অজির উদ্দীন (৫৮) নামের এক বৃদ্ধ দাদার বিরুদ্ধে।  এ ঘটনায় ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ ওই বৃদ্ধকে আটক করে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছে।

রোববার (২৫ মে) উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা কালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক বৃদ্ধ  অজির উদ্দিন ওই এলাকার আব্বাস আলীর ছেলে।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজবাড়ির পাশে খেলা করছিল ওই শিশুটি। সন্ধ্যার কিছু আগে শিশুটিকে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে নিজঘরে নিয়ে ধর্ষণ করতে থাকেন অজির উদ্দীন। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শিশুটির বাবা অজিরের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, ‘মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অজির উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন তার বাবা। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানিয়েছেন, বর্তমানে আসামিকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ভোরের আকাশ/এসআই

আদালতের মাধ্যমেধর্ষণের অভিযোগে

শেয়ার করুন: