শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় বজ্রপাতে মারা গেল কৃষকের গরু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় বজ্রপাতে মারা গেল কৃষকের গরু
গাইবান্ধায় বজ্রপাতে মারা গেল কৃষকের গরু

গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে এক কৃষকের গরুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) বেলা ১২ টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারীর মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল মিয়া (৩২) ওই এলাকার বাসিন্দা। গরুটির বর্তমান বাজার মূল্য প্রায় লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় কৃষক শহিদুল মিয়া মুন্সিপাড়ার ওয়াফদা বাঁধ এলাকায় ঘাস খাওয়ার জন্য গরুটিকে (বকনা গাভী) রেখে আসেন। এরই মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়। পাশাপাশি শুরু হয় বৃষ্টির বজ্রপাতও। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় গরুটি।

গরুর মালিক কৃষক শহিদুল মিয়া বলেন, বৃষ্টি শেষ হলে গরু আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার গরুটি মারা গেছে। আমি কৃষি কাজ করে সংসার চালাই পাশাপাশি গরুটি লালন পালন করছিলাম। আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খুশু বলেন, বাঁধের ওপর ফাঁকা জায়গায় (বকনা গাভী) গরুটি বাধা ছিল। ওই সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে গরুটি মারা যায়।

ভোরের আকাশ/আজাসাা

শেয়ার করুন: