শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

রাজবাড়ীতে তেল নিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১১ জনকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জ্বালানি তেল ক্রয়কে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল)  সকালে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সকাল ৭টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশনে পেট্রোল ক্রয়ে আগত মোটরসাইকেলসমূহের উপর নজরদারি করা হয়।

এসময় হালনাগাদ কাগজপত্রবিহীন যানবাহনগুলোকে জ্বালানি তেল গ্রহণ থেকে বিরত রাখা হয়। পাশাপাশি লাইনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১১ জনকে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় ৫০০ টাকা করে মোট ৫,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে কাগজপত্র যাচাইয়ে সহযোগিতা করেন বিআরটিএ রাজবাড়ীর মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত। এছাড়া বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর সাইফুলের নেতৃত্বে পুলিশ টিম আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।

ভোরের আকাশ/এনউব

জরিমানা

শেয়ার করুন: