শিবচরে পবিত্র কুরআন সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরের মুন্সী বাজার এলাকার আডিয়াল ইসলামী স্কুল ও ক্যাডেট মাদরাসায় ছাত্র ছাত্রীদের কুরআন শরীফ সবক ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০ টার সময় উক্ত মাদরাসা পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ও মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত মাদরাসায় এই কুরআন সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে মুফতী রাকিবুল ইসলাম ওসামান (মুহতামিম,পাঁচ্চর ক্যাডেট মাদরাসা) উপস্থিত থেকে মাদরাসার সকল ছাত্র ছাত্রীদের কুরআন শরীফ সবক প্রধান করান।
জানা গেছে, মাদরাসাটি অত্যন্ত মনোরম পরিবেশে কুরআন শরীফ শিক্ষা ও অংক, ইংরেজি সহ সকল শিক্ষা পাঠদান করানো হয়। মাদরাসায় মোট ৩০০ জন শিক্ষার্থী রয়েছে। মাদরাসাটি গত ২৪ সালের মে মাসে চালু হলেও সল্প সময়ে অনেক সুনাম কুড়াতে সক্ষম হয়েছে।
ছোট ছোট কোমলমতি শিশুরা প্লে থেকে সপ্তম শেনী পর্যন্ত পড়াশোনার সুযোগ সুবিধা পাবে বলে শিক্ষকরা বিষয়টি অবগত করেছেন। সামনে এই স্কুলটি কলেজ শাখা খোলার ও চিন্তা করবেন বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানায়, আমরা এখানে ছাত্র-ছাত্রীদের আরবি শিক্ষাসহ স্কুলের সকল বিষয় শিক্ষা দিয়ে থাকি। আশা করি আগামীতে এখান থেকে একটি সুন্দর ফলাফল আসবে।
অভিভাবকরা বলেন, আমাদের এই অঞ্চলটি একটি চরাঞ্চল এলাকা। তাই অনেক দূরে গিয়ে নামি-দামি স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে অনেক খরচ হয়। এই আইডিয়াল স্কুলটি এখানে হওয়ার ফলে সল্প খরচে ভালো পরিবেশে আরবি লাইন সহ স্কুলের সকল বিষয় এখান থেকে আমাদের ছেলে মেয়েরা পাবে বলে মনে করছি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, এই স্কুলটিতে খুব সুন্দর পরিবেশে কুরআন শরীফ সবক শিক্ষা সহ স্কুলের সকল বিষয় শিক্ষা দিয়ে থাকে। এতে আমরা সবাই খুশি।
কুরআন শরীফ সবক শেষে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/জাআ