মুন্সিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ সদরে মাদক ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের শব্দে এলাকা আতঙ্কিত হয়ে ওঠে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন: শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, হাসপাতালে আসা ৮ জনের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ এবং ২ জন ককটেলের আঘাতে আহত। গুরুতর অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোরের আকাশ/হ.র