পানিসম্পদ মন্ত্রী
খাল খনন সৌন্দর্য বর্ধনের কর্মসূচি নয় এটা জিয়াউর রহমানের চিন্তার ফসল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চৌক্কার খালে নিজ হাতে কোদাল নিয়ে স্বেচ্ছা শ্রমের বিনিময়ে মাটি কেটে খাল খনন করেছিলেন। এটা সৌন্দর্য বর্ধণের কর্মসূচী নয়, তার চিন্তার ফসল। তিনি চিন্তা করেছিলেন খাল খনন করা হলে উপকৃত হবে জনগন। এ চিন্তা থেকেই খাল খনন কর্মসূচি নিয়ে ছিলেন জিয়াউর রহমান।
তিনি শুধু শ্রীপুরের চৌক্কার খাল নয় সাড়া দেশে হাজার হাজার কিলোমিটার খাল খনন করেছিলেন। খাল খনন হলে দু’পাড় লাগানো হবে গাছ। পানিতে থাকবে মাছ। দূর হবে জলাবদ্ধতা। কৃষক জমিতে সেচ দিতে পারবে। সোমবার (২মার্চ) দুপুরে গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চৌক্কার খাল পরিদর্শণ শেষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এমপি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধান মন্ত্রী বেগম খালেদ জিয়ার অসমাপ্ত কাজ গুলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে। এ বিষয়ে তিনি জনগনের সহায়তা কামনা করেন।
তিনি আরও বলেন, আমরা হঠাৎ করে দিনটি পাইনি। দেশ বাসীকে ১৭ বছর লড়াই সংগ্রাম করতে হয়েছে। মানুষের শ্রম ত্যাগ ঘাম আজকে আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাই। আমরা বার বার বলেছি দেশটাকে রক্ষা করতে হবে।
গত ১৭ফেব্রুয়ারী শপথ নিয়ে দৃশ্য মান কাজ শুরু করেছি। বিগত আমলে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী গন দশটা, সাড়ে দশটায় অফিসে যেতেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল নয়টায় অফিসে যান। তাহলে অন্য কারো বিলম্ব করার সুযোগ নেই। জনদরদী দেশ প্রেমিক সরকার দ্বায়ীত্ব নিয়েই জনগনের জন্য কাজ শুরু করছে, করে যাবে। ১৮০ দিনের কর্মসূচীর দৃশ্যমান কাজ আমরা শুরু করেছি। দশহাজার টাকার সুদ সহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে । এতে ১৫’শ কোটি টাকা কৃষকরা মওকুফ পেয়েছেন।
মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচী একটি বিপ্লব। এ কর্মসূচী দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশ বাসীর কল্যানে তিনি তীক্ষ্মদৃষ্টি দিয়ে খাল খনন কর্মসূচী হাতে নিয়ে ছিলেন। শ্রীপুরের চৌক্কার খালে তিনি নিজ হাতে কোদাল নিয়ে স্বেচ্ছা শ্রমের মাটি কেটেছেন। তার স্মৃতিধন্য খালটি ইতিমধ্যেই পুন:খননের ব্যবস্থা করা হয়েছে। প্রধান মন্ত্রীর নেতৃত্বে এ কর্মসূচী অব্যাহত থাকবে। জিয়াউর রহমানের ১৯দফা ছিলো জনগুরুত্ব পূর্ণ। তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। যার ভিত্তিদেশে স্বাভাবিক রাজনীতি জীবন যাত্রার ব্যবস্থা হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন,বর্তমান সরকার কথা নয় কাজে বিশ্বাসী। গত ১৭তারিখে শপথ নিয়েছি। ইতি মধ্যেই নিবাচনী ইশতিহার অনুযায়ী সুদ সহ দশ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। অগামী দশ তারিখে প্রধানমন্ত্রী তার ঘোষণা অনুযায়ী পনেরোটি উপজেলায় ফ্যামিলী কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন। দেশে বিশ হাজার কিমি খাল খনন ও পুন:খনন করা হবে। তার অংশ হিসেবে আজ শ্রীপুরে চৌক্কার খাল পরিদর্শণে এসেছি।
দেশকে বাস যোগ্য করার জন্য পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। যেসব ব্যক্তিরা খাল দখল করেছে তাদের উচ্ছেদ করা হবে। তিনি এবিষয়ে এলাকা বাসীর সহায়তা সচেতনতা দাবী করেন। গাজীপুর-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু তার বক্তব্যে বলেন,খাল খননের পর পুনরায় যেন দূষণ ফিরে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে।এসময় তিনি শ্রীপুরে একটি ডাম্পিং স্টেশন স্থাপন করার দাবী জানান।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গাজীপুর ৩ আসনের এমপি অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারক, এসময় শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য পীরজাদা এসএম রুহুল আমিন, উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, আহবায়ক কমিটির সদস্য এসএম মাহফুল হাসান হান্নান উপস্থিত ছিলেন।
সফরসঙ্গী হিসেবে গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ পানিসম্পদ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা মন্ত্রীর সাথে ছিলেন।
ভোরের আকাশ/ র.ই