জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে জানালার গ্রিল কেটে চুরি!

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের আঁধারে জালানার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
চোররা ওই সময় হাসপাতালের অফিস কক্ষে থাকা আলমারি ভেঙে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচ তলার দুইটি অফিসকক্ষে এ ঘটনা ঘটে।
প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আব্দুর রউফ জানান,প্রতিদিনের ন্যায় সোমবার ২৯ ডিসেম্বর অফিস শেষ করে অফিস কক্ষ তালা বদ্ধ করে বাসায় চলে যায়। মঙ্গলবার সকালে আমি অফিস খুলে দেখি জালানোর রড ভাঙ্গা । এরপর আমি দেখি আমার অফিসের চারটি ও পাশের রুমের পাঁচটি আলমারি ভাঙ্গা। সেই সাথে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। অফিসে কোন নগদ টাকা ছিল না তবে প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নৈশ প্রহরী বিদ্যুৎ জানান, আমি রাত একটা পর্যন্ত জেগেছিলাম পরবর্তীতে প্রচন্ড শীতের কারণ একটি অসুস্থ হয়ে পড়ি । এরপর বাসায় গিয়ে কোন এক সময় আমি ঘুমিয়ে পড়ি। তারপর সকালবেলা জানতে পারলাম চুরি হয়ে গেছে তবে অফিস কক্ষ একটু কর্নারের দিক হয় আমি বুঝতে পারিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান জানান, আমি অফিসের কাজে একটু জীবননগরের বাইরে আছি তবে হাসপাতাল কর্মকর্তাদের মাধ্যমে সকালে আমি চুরির ঘটনাটি জানতে পারি।
স্থানীয়রা জানান,জীবননগর হাসপাতালে চুরির ঘটনা নতুন কিছু না।মাঝেমধ্যে হাসপাতালে ও রোগীর স্বজনদের মালামাল চুরির ঘটনা ঘটে। নাইটগার্ড এখানে সঠিকভাবে দায়িত্ব পালন করে না।তার উদাসীনতা ও দায়িত্বের অবহেলার কারণে এমন চুরির ঘটনা ঘটছে। হাসপাতালের নিরাপত্তা প্রহরীর সহযোগিতায় বহিরাগত মাদকাসক্তদের আনাগোনা দেখা যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/মো.আ.