চিতলমারীতে পে-স্কেল বাস্তবায়নে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি চলে প্রতিদিন সকাল ৯ টা হতে বেলা ১১ টা পর্যন্ত। বৃহস্পতিবার সমাপনী দিনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ চিতলমারী শাখার সভাপতি শেখ কেরামত আলী, সহসভাপতি মো. রিয়াজুল হক, মো. ইব্রাহিম ফকির, মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সোহেল শেখ, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ মন্ডল (ইন্দ্র),দপ্তর সম্পাদক মো. মহারাজ হাওলাদার প্রচার সম্পাদক সুদীপ্ত রায়, সদস্য কাজী কামরুল ইসলাম, সহকারী শিক্ষক সুমা মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষক ছবি সাহা।
তারা তাদের এই স্কেলটি এক ধাপ এগিয়ে ৯ম গ্রেডে উন্নীত করার আহ্বান জানান। তাদের দাবি যদি মানা না হয় তাহলে ৬ ফেব্রুয়ারি কঠোর কর্মসূচি প্রদান করার হুমকি প্রদর্শন করেন। এমনকি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্জন করবেন।
ভোরের আকাশ/আ.র