শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপুরে ইসলাম ধর্মীয় আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নেত্রকোনার দুর্গাপুরে মোজাহিদে আজম হযরত শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ. এর ইসলামী চিন্তা, সমাজ সংস্কার ও উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান শীর্ষক দিনব্যাপী “আঞ্চলিক কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) বিরিশিরিতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী মিলনায়তনে মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী ও কৃষিবিদ রায়হানুল হক এর সঞ্চালনা ও তত্ত্বাবধানে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মাদ সালমান দা.বা.। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আজিজুদ্দীন দা.বা. এবং হযরত মাওলানা মুহাম্মাদ সিদ্দিকী (হাফেজ জাহিদী) দা.বা.। মউ মাদ্রাসার মুফতি মামুনুর রশিদ, ঝানঝাইল মাদ্রাসার মুফতি হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন হযরত মাওলানা জিয়াউদ্দীন দা.বা.।

এসময়, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল হক দা.বা.। অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে ছিলেন হযরত মাওলানা আব্দুর রব দা.বা.।

দিনব্যাপী এ কনফারেন্সে হযরত শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ. এর বর্ণাঢ্য কর্মজীবন, ইসলামী চিন্তাধারা, সমাজ সংস্কারে তাঁর ভূমিকা এবং মুসলিম উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন

সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্তারা বলেন, শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ. ছিলেন ইসলামী শিক্ষা, সমাজ সংস্কার ও দ্বীনি জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর জীবন ও কর্ম থেকে বর্তমান প্রজন্মকে শিক্ষা নিয়ে সমাজে নৈতিকতা, ইসলামী মূল্যবোধ ও মানবিক চেতনা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

কনফারেন্সে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজন ঘিরে বিরিশিরিতে আগত ধর্মপ্রাণ ও সকল শ্রেনী পেশার মানুষের কাছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

ভোরের আকাশ/রই
 

মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী

শেয়ার করুন: